দেশে গুজব ছড়াতে একটি রাষ্ট্র অর্থ বিনিয়োগ করছে: পলক

২১ মার্চ ২০২১, ১১:০০ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

দেশে গুজব ছড়াতে ও সাইবার হামলা চালাতে একটি রাষ্ট্র প্রাতিষ্ঠানিকভাবে অর্থ বিনিয়োগ করছে। এ বিষয়ে বেশ কিছু প্রমাণ বাংলাদেশের হাতে এসেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার (২১ মার্চ) তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড আয়োজিত ‘মুক্তিযুদ্ধবিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্যবিভ্রাট ও গুজব বিড়ম্বনা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন তিনি।

পলক বলেন, মুক্তিযুদ্ধের সঠিক তথ্য সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আর্কাইভ হবে। এই কাজে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ছাড়া গুজব প্রতিরোধে সব মহলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক কনটেন্ট গবেষক অমি রহমান পিয়াল। আলোচনায় অংশ নেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের নির্বাহী কমিটির সদস্য ও পলিসি চেয়ার সুমন আহমেদ সাবির, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।

বিদুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছাড়…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬