বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

২০ মার্চ ২০২১, ১২:১৭ AM

© লোগো

শুক্রবার রাত ১১টা ২৫ থেকে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম পরিষেবা ব্যাহত হয় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। অসুবিধার মধ্যে পড়েন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। কোনও রকম টেক্সট মেসেজ আদান-প্রদান করা যাচ্ছিল না।

এখনও পর্যন্ত এর কারণ জানা যায়নি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মালিকানাধীন এই দুই সংস্থা এখনও পর্যন্ত পরিষেবা বিপর্যস্ত হওয়ার কোনও ব্যাখ্যা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়নি। তবে রাত ১২টা ০৮ নাগাদ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সমস্যার সমাধান হয়।

তবে এই প্রথমবার নয়, সাম্প্রতিক সময়েয় একাধিকবার ফেসবুক মেসেঞ্জার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। যদিও হোয়াটসঅ্যাপের মতো জরুরি এবং অতিপ্রয়োজনীয় অ্যাপের ক্ষেত্রে পরিষেবা বিপর্যয়ের নজির খুব একটা নেই বললেই চলে।

গত ফেব্রুয়ারি মাসেও ব্রিটেনে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল যখন ফেসবুকের মালিকানাধীন একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্তব্ধ হয়ে যায়। যদিও শুক্রবার রাত ১২ টা ১০ নাগাদ দেখা যায়, হোয়াটসঅ্যাপের পরিষেবা আবার স্বাভাবিক হয়ে গেছে।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬