‘সরকার দেশের অর্থনীতি, শিক্ষা সব শেষ করে দিয়েছে’

০৮ মার্চ ২০২১, ০৯:০৭ PM
বক্তব্য রাখছেন ড. রেজা কিবরিয়া

বক্তব্য রাখছেন ড. রেজা কিবরিয়া © সংগৃহীত

সরকার দেশের অর্থনীতি, শিক্ষা সব শেষ করে দিয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে অন্তত ২০ বছর সময় লাগবে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক ড. রেজা কিবরিয়া।

সোমবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবি পার্টি ঢাকা মহানগরী (উত্তর) আয়োজিত মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ নিয়ে চিন্তিত থাকে, আর অগণতান্ত্রিক সরকারের ভয়ে জনগণ তটস্থ থাকে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না।

তিনি আরো বলেন, আমাদের রাষ্ট্রে সরকারের শীর্ষ পদে অনেকেই নারী, তাতে কি নারী অধিকার নিশ্চিত হয়েছে? বাস্তবতা হলো- এখানে নারীদের ক্ষমতার মুখপাত্র করে চলছে ফ্যাসিবাদী উৎসব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, যুক্তরাষ্ট্র প্রবাসী ডেমোক্রেট নেতা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, লেখক, গবেষক ও কলামিস্ট গৌতম দাস, বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও সমাজ বিজ্ঞানী ডা. শওকত আরমান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু প্রমুখ।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close