রবি বোর্ডের নতুন চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই

০৭ মার্চ ২০২১, ০৬:২৯ PM
 থায়াপারান সাঙ্গারাপিল্লাই

থায়াপারান সাঙ্গারাপিল্লাই © ফাইল ফটো

রবি বোর্ড অব ডিরেক্টরসের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন থায়াপারান সাঙ্গারাপিল্লাই। তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের একজন ফেলো।

বিভিন্ন শিল্পে নিরীক্ষা এবং ব্যবসায়িক পরামর্শ প্রদানে তার রয়েছে ৩৫ বছরেরও বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, অটোমোটিভ, প্রোপার্টি ডেভেলপমেন্ট এবং উৎপাদন খাতের সাথে জড়িত বড় বড় তালিকাভূক্ত কোম্পানির সাথে কাজ করেছেন তিনি। থায়া মালয়েশিয়ান ইনস্টিটিউট অব সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস এবং মালয়েশিয়ান ইনস্টিটিউট অফ অ্যাকাউন্ট্যান্টসের সদস্য।

তিনি ১৯৮৩ সালে কুয়ালালামপুরের প্রাইসওয়াটারহাউস কুপার্স-এ (পিডব্লিউসি) যোগদান করেন। ১৯৯৪ সাল থেকে পিডব্লিউসি মালয়েশিয়ার এসিউরেন্স সার্ভিসগুলিতে পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৫ সালে সিনিয়র পার্টনার হিসাবে অবসর গ্রহণ করেন। লন্ডনে অ্যাকাউন্টেন্সির ওপর প্রশিক্ষণ নেন এবং ১৯৮২ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মর্যাদা লাভ করেন থায়াপারান।

ট্যাগ: রবি
বিদুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছাড়…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬