আজ থেকে বাংলায় এসএমএস ২৫ পয়সায়

২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ থেকে মোবাইলে বাংলা এসএমএসের মূল্য অর্ধেকে নেমে আসছে। সে অনুযায়ী বাংলা বর্ণে এসএমএস পাঠালে খরচ পড়বে ২৫ পয়সা।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রেুয়ারির প্রথম প্রহর হতে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা করেছে সরকার।

মন্ত্রী বলেন, ‘আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর হতেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব। আমরা অনেক দূর এগিয়েছি। একটা সময় যেখানে বাংলায় কোনো তথ্য সমৃদ্ধ লেখা বা কনটেন্ট ওয়েবে খুঁজতে গেলে ঘাম ছুটত, এখন আর তা হয় না।’

টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শীর্ষক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিএসের সভাপতি শহিদ উল মুনীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নেতৃবৃন্দ।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহম্মেদ সাবির। মূল প্রবন্ধে তিনি দেশে প্রযুক্তি খাতে বাংলা ভাষার ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন।

ট্যাগ: মোবাইল
পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬