আল জাজিরার প্রতিবেদন সরিয়ে নেবে ফেসবুক: মোস্তাফা জব্বার

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৬ PM
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার © ফাইল ফটো

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় সম্প্রচারিত প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ সরাতে রাজি হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ শনিবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক আদালতের নির্দেশনা চেয়েছিল। আমরা আদালতের নির্দেশনা তাদেরকে দিয়েছি।

মোস্তাফা জব্বার বলেন, ‘ফেসবুক অফিশিয়ালি জানিয়েছে, তারা খুব দ্রতই আলজাজিরার প্রতিবেদনটি সরিয়ে নেবে।’ এছাড়া ইউটিউব থেকেও সরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আলজাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদন ও তথ্যচিত্রটি বাংলাদেশের সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন। তবে বাংলাদেশে আলজাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ আদালত দেননি।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬