আল-জাজিরার কন্টেন্ট সরিয়ে নিতে ফেসবুক-ইউটিউবকে অনুরোধ

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮ AM

© লোগো

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার টেলিভিশন নেটওয়ার্কে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত কন্টেন্টটি সরিয়ে নিতে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, বাংলাদেশকে নিয়ে আল-জাজিরায় প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। হাইকোর্টও কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তাই বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।

এর আগে আল-জাজিরার কন্টেন্টটি ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে সরানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে অবিলম্বে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিদুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছাড়…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬