উদ্যোক্তাদের পথনির্দেশে সারা দেশে ২০০ মেন্টর তৈরি হবে

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৮ PM
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যত উদ্যোক্তা সাপ্লাই চেইন এবং স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের পথনির্দেশনা দিতে ২০২৫ সালের মধ্যে সারাদেশে ২০০ জন মেন্টর তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী জানান, আইসিটি বিভাগের উদ্যোগে ইনোভেশন ডিজাইন তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পোউদ্যোক্তা সমন্বিতভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ আরও ত্বরানিত হবে।

প্রতিমন্ত্রী আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) ঢাকা সেন্টারে আয়োজিত “ইনোভেটর মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্পের” সমাপনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, চুয়েট, আইইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।  আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ইনোভেটর ও এন্টারপ্রেনিয়রদের মাধ্যমে হোম-গ্রোন সলিউশনে কাজ করছে সরকার। উদ্যোক্তাদের লোকাল এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে গ্লোবাল বিজনেস অপরচুনিটি তৈরি করতে হবে।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের তত্ত্বাবধানে ১২ বছরে তথ্যপ্রযুক্তি খাত সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে সঠিক অবকাঠামো গড়ে ওঠার কারণে দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বৈদেশিক মুদ্রা আয় করার মাধ্যমে অর্থনৈতিকভাবে নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনলাইন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence