বাংলাদেশ প্রযুক্তিতে বিস্ময়কর সফলতা অর্জন করেছে: মন্ত্রী

১৮ জানুয়ারি ২০২১, ০৮:৪২ AM
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার © ফাইল ফটো

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ গত ১২ বছরে ফিনান্সিয়াল প্রযুক্তিতে বিস্ময়কর সফলতা অর্জন করেছে। আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইন্টারঅপারেবিলিটি চালু হওয়ার পর সামনের দিনে বিদ্যমান এই অবস্থা আরও উন্নত হবে।

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে দারিদ্র্য বিমোচনে আর্থিক অন্তর্ভুক্তিতে ফিনান্সিয়াল টেকনোলজির ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মোস্তাফা জব্বার বলেন, সামনের দিন হবে ক্যাশলেস সোসাইটির দিন। গত ১২ বছরে বাংলাদেশ যে পথ অতিক্রম করেছে তার ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে বাংলাদেশকে পেছনে ফেলার আর কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, পুঁজি শিল্পায়ন নিয়ন্ত্রণ করবে না; যারা উদ্ভাবক, মেধাবী ও সৃজনশীল সামনের দিনে তারাই হবে শিল্প প্রতিষ্ঠানের মালিক। উন্নয়ন ও গবেষণা ছাড়া শিল্প ও বাণিজ্যে কেউ টিকতে পারবে না। চতুর্থ শিল্প বিপ্লবে প্রচলিত জীবন ধারা থাকবে না।

তিনি বলেন, যারা উদ্ভাবক তারাই হবেন সবচেয়ে বেশি সম্পদের মালিক। ৫জি প্রযুক্তি হবে শিল্পের প্রয়োজনে। পুকুরে আইওটি ডিভাইস বলে দেবে মাছের খাদ্যের চাহিদা কিংবা ফসলের জমিতে কী সার কখন কতটুকু দিতে হবে, কখন সেচের প্রয়োজন হবে ৫জি সেই কাজটি করবে।

চতুর্থ শিল্প বিপ্লবে মোকবিলায় দেশের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে যখন ড্রাইভারহীন গাড়ি থাকবে কিংবা কর্মীহীন পোশাক শিল্প চলবে সে অবস্থায় আমাদের ভয়ের কিছু নেই। বর্তমান প্রজন্ম চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সাথে বড় হবে। শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল দক্ষতায় গড়ে তুলতে পারলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সক্ষম।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬