হোয়াটসঅ্যাপে বড় নিরাপত্তা ত্রুটি, সার্চ দিলে মিলছে মোবাইল নম্বর

১৭ জানুয়ারি ২০২১, ১২:৫৪ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © ফাইল ফটো

গ্রাহকের তথ্য সুরক্ষা নিয়ে বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে চাপের মুখে নতি স্বীকার করার পরও পুরনো বিশ্বাস ফিরে পাচ্ছে না হোয়াটসঅ্যাপ। এবার ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর। অভিযোগ উঠেছে, গুগল সার্চেও অনেকের ফোন নম্বর খুঁজে পাওয়া যেতে পারে। হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে প্রকাশ্যে চলে আসছে বহু ব্যবহারকারীর মোবাইল নম্বর।

সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন প্রাইভেসি পলিসির শর্ত মেনে না নিলে ৮ ফেব্রুয়ারির পর ডিলিট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সম্প্রতি এমন বার্তা দিয়েছিল এই মেসেজিং অ্যাপ। এমনকী পলিসির শর্ত না মানলে ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে জানানো হয়েছিল, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যবহারকারীরা। রাতারাতি পড়তে থাকে অ্যাপের জনপ্রিয়তা।

আর এই সুযোগে মেসেজিং অ্যাপের বাজারে জায়গা করে নিতে শুরু করে টেলিগ্রাম ও সিগন্যাল। ড্যামেজ কন্ট্রোল করতে প্রথমে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, প্রাইভেসি পলিসি বদলালেও ব্যবহারকারীদের তথ্য গোপনই থাকবে। এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কিন্তু তাতেও ইউজারদের ভরসা পেতে ব্যর্থ হয় অ্যাপটি। ফলে শেষমেশ জানিয়ে দেওয়া হয়, আপাতত কোনও পলিসি আপডেট হচ্ছে না। আগের মতোই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

কিন্তু এতেও কাটেনি সমস্যা। এবার জানা গেল, হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে ইউজারদের মোবাইল নম্বর। অনেকেই ডেস্কটপ কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে। আর সে সুযোগে তা সার্চ ইঞ্জিনে পৌঁছে যাচ্ছে। ফলে হ্যাকাররা অনায়াসেই আপনার মোবাইল নম্বর পেয়ে যাবেন। এরর মাধ্যমে ঢুঁ মারা যাবে অ্যাকাউন্টেও।

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ওয়েব ইউআরএল থেকে হোয়াটসঅ্যাপের নম্বর গুগল সার্চে পৌঁছে গেছে। অর্থাৎ যে কোনও ব্যক্তি আপনার মোবাইল নম্বরটি খুঁজে পাচ্ছেন অনায়াসেই। ফলে সবমিলিয়ে এখনও হোয়াটসঅ্যাপে ইউজারদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে, হঠাৎ করে সিগন্যালের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ঘটেছে বিড়ম্বনা। ইউজারদের লোড নিতে ব্যর্থ হয়ে বসে যায় মেসেজিং অ্যাপটি। একটি মেসেজ দীর্ঘক্ষণ ধরে ডেলিভার না হওয়ার কারণে ক্ষুব্ধ ইউজাররাও। যদিও সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, এ নিয়ে কাজ চলছে। শিগগিরই সব সমস্যার সমাধান হবে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬