সফটওয়্যার কোম্পানি ‘কুইক্স’র যাত্রা শুরু

১১ জানুয়ারি ২০২১, ১১:১৩ AM
কুইক্সের উদ্বোধনী অনুষ্ঠান

কুইক্সের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

সফটওয়্যার ডেলিভারি ম্যানেজমেন্ট কোম্পানি কুইক্সের উদ্বোধনী অনুষ্ঠান গত শুক্রবার (০৮ জানুয়ারি) রাজধানীর বনানীতে অবস্থিত ক্যাফে ইউফোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রেসিডেন্ট মো. শাহিদ-উল-মুনীর। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান প্রধান কুরিয়ার সার্ভিস কোম্পানির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কুইক্সই প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একটি পরিপূর্ণ ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার। সম্পূর্ণ নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সৃষ্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কুইক্স তৈরি করেছে।

‘‘বেশ কিছু অভাবনীয় ফিচার যার মধ্যে অন্যতম হল- রেভেনিউ ফরকাস্টিং (Revenue Forecasting), প্রেসাইস টাইম প্রেডিকশন (Precise Time Prediction) এবং টাস্ক প্রায়োরিটাইজেশন (Task Prioritization)।’’

এছাড়াও তাদের রয়েছে নিজস্ব ভার্চুয়াল অ্যাসিসটেন্ট ম্যাসেঞ্জার চ্যাটবট প্যারোট, রয়েছে তাদের তৈরি ঢাকার নিজস্ব ম্যাপ Quixx Maps এবং নিজস্ব ভেহিকল ট্র্যাকার।

কুইক্স জানিয়েছে, এ অনুষ্ঠানের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই ফিচারগুলো গ্রাহকদের জন্য সর্বস্তরে উন্মুক্ত করে দেয়া হয়। মার্চেন্টরা যাতে এই এ-আই পাওয়ারড সফটওয়্যারের কৃত্রিম বুদ্ধিমত্তার দিকগুলো সম্পর্কে যাচাই বাছাই করে দেখতে পারেন, তাই প্রশ্নোত্তরের পাশাপাশি মার্চেন্টদের এটি সরাসরি ব্যবহারের সুযোগও দেয়া হয় অনুষ্ঠানের একটি পর্বে।

অতিথিবৃন্দের সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে কুইক্সের বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন কোম্পানিটির সিইও আতহার নূর কৌশিক, ভিপি অফ ইঞ্জিনিয়ারিং প্রীতম সাহা, সিটিও গোলাম আজরিন দীপু এবং হেড অফ এআই আসিফ জামান।

প্রসঙ্গত, কুইক্স হল একটি এআই-পাওয়ারড সফটওয়্যার ডেলিভারি ম্যানেজমেন্ট কোম্পানি। যার মূল উদ্দেশ্য হলো একটি সহজ সফটওয়্যার ব্যবস্থা তৈরির মাধ্যমে ডেলিভারি কোম্পানিগুলোর গ্রাহকসেবার মান উন্নত করা।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence