আসছে আধুনিক প্রযুক্তির ভ্রাম্যমাণ মিউজিয়াম বাস

০৬ জানুয়ারি ২০২১, ০২:০৩ PM
ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর বাস

ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর বাস © টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি জগতে এবার সংযোজন হচ্ছে বিজ্ঞান জাদুঘরের অত্যাধুনিক মডেলের মিউজিয়াম বাস। প্রায় ১০ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এ বাসগুলো ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর’ হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দেয়ার কাজে ব্যবহৃত হবে।

জানা গেছে, প্রতিটি মিউজিয়াম বাস তৈরিতে খরচ পড়বে আড়াই কোটি টাকারও বেশি। বাসে ১৫৮ ধরনের প্রদর্শনীবস্তু থাকবে। সেগুলোর মধ্যে রয়েছে হিউমেনয়ড রোবট, হাইড্রো পাওয়ার মডেল, সিম্পল হারমোনিক মোশন, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, লজিক গেইট, নাম্বার কনভার্শন সিস্টেম, হিউমেন বডি মডেল ও শক্তিশালী ৩০টি অত্যাধুনিক কম্পিউটার। বাসগুলোর বডি ফেব্রিকেশনের কাজ প্রায় শেষ হয়েছে। এখন যন্ত্রপাতি বসানোর কাজ চলছে বিজ্ঞান জাদুঘর ক্যাম্পাসে।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “অনন্য প্রযুক্তি শৈলীতে নির্মিত ভ্রাম্যমাণ মিউজিয়াম বাস সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাইলফলক। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার সীমাবদ্ধতা দূর করে বিনোদনের মাধ্যমে এগুলো বিজ্ঞান শিক্ষার উৎকৃষ্ট মাধ্যম হিসেবে অবদান রাখবে।”

তিনি আরও বলেন, ‘‘জাদুঘর কর্তৃপক্ষের সার্বক্ষণিক কঠোর নজরদারী ও নির্দেশনায় যূগোপযোগী করে এসব বাস নির্মিত হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মুজিববর্ষকে স্মরণীয় করে সীমিত পরিসরে কোভিড স্বাস্থ্য বিধি মেনে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ এ বাসগুলো চালু করা হবে।”

ট্যাগ: বিজ্ঞান
পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬