চালু হচ্ছে ইসলামি বন্ড

২৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৫ AM
ইসলামি বন্ড চালু করবে বাংলাদেশ ব্যাংক

ইসলামি বন্ড চালু করবে বাংলাদেশ ব্যাংক © টিডিসি ফটো

প্রথমবারের মতো ইসলামি বন্ড চালু করতে যাচ্ছে সরকার। সুকুক নামে এ বন্ড চালু করবে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দফায় আট হাজার কোটি টাকার এই ইসলামি বন্ড বা সুকুক চলতি ডিসেম্বরের মধ্যেই চালু করতে চায় সরকার।

এ বিষয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দ্বিপাক্ষিক এই চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অধীনে গঠিত এসপিভি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সুকুক ইস্যু করবে।

বাংলাদেশে সরকারি বন্ড দুই ধরনের। এর একটি হলো ট্রেজারি বিল এবং অপরটি ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল হয় স্বল্প মেয়াদী আর ট্রেজারি বন্ড হয় দীর্ঘমেয়াদী।

ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ের মাধ্যম হিসেবে বিভিন্ন সরকারি বন্ড, সঞ্চয়পত্র এবং প্রাইজবন্ড জনপ্রিয়। বন্ডের মধ্যে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড চালু রয়েছে। ইসলামি বন্ড বা সুকুকও এখন এক ধরনের সরকারি বন্ড।

গবেষণা মতে, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে দেশের মোট সঞ্চয় ও বিনিয়োগকারীদের ২৮ শতাংশ ইসলামি ধারায় বিনিয়োগ করতে চান। তারা প্রচলিত ব্যবস্থার মতো সুদ গ্রহণ বা প্রদানে আগ্রহী নন। আর সে কারণেই সরকার ইসলামি বন্ড চালুর ব্যাপারে আগ্রহী।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬