দেশের অর্থনীতি ঠিক জায়গায় আছে: মুস্তফা কামাল

২৩ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ফটো

বাংলাদেশের অর্থনীতি ঠিক জায়গায় আছে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে আছে। যেটা কেউ চিন্তা করতে পারেনি।

আজ বুধবার অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি, তাই ঘাবড়ানো বা নারভাস হওয়ার কিছু নেই। আমরা ঠিক জায়গায় আছি। আমাদের অর্থনীতি ঠিক জায়গায় আছে ভালো অবস্থানে আছে। অনেক অনেক বেশি ভলো অবস্থানে আছি। যেটা আপনারা কেউ চিন্তা করতে পারেননি তার থেকেও ভালো অবস্থানে আছে আমাদের অর্থনীতি। আমরা বিশ্বাস করি এ ধরা অব্যাহত থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা হল আমরা বাজেট দিয়েছি। ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা অনুযায়ী আমাদের যেখানে যেখানে রিকাস্ট করা দরকার সেখানে সেখানে রিকাস্ট করব। আমরা এখনও আশাহত না।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬