বিজ্ঞান জাদুঘর প্রযুক্তি দিয়ে দূষণ নিয়ন্ত্রণের তাগিদ

১৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭ PM
বিজ্ঞান জাদুঘর প্রযুক্তি দিয়ে দূষণ নিয়ন্ত্রণের তাগিদ

বিজ্ঞান জাদুঘর প্রযুক্তি দিয়ে দূষণ নিয়ন্ত্রণের তাগিদ © টিডিসি ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, “শীতলক্ষ্যা পাড়ের অসংখ্য কারখানায় ভয়ংকর দূষণ ঘটছে। এসব কারখানার অধিকাংশই ইটিপি (ETP) চালায় না। পরিবেশ অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। দূষণ উৎঘাটনে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। প্রান্তিক পর্যায়ে বহু নবীন বিজ্ঞানী রয়েছে, যাদের অনুপ্রেরণা যোগালে প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটে যাবে। এক্ষেত্রে বিজ্ঞান শিক্ষকদের বিজ্ঞান শিক্ষায় এবং প্রযুক্তির উৎকর্ষতায় নিবেদিত প্রাণ হতে হবে।”

শনিবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিজয়ী ৬ শিক্ষার্থীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসনের জন্য কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুকলা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যম কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬