ফেসবুক ডটকমডটবিডি ডোমেইন ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা

১৪ ডিসেম্বর ২০২০, ০৫:১২ PM

© ফাইল ফটো

ফেসবুক ডটকমডটবিডি নামের ডোমেইনটি ব্যবহারের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার  জেলা জজ শওকত আলী চৌধুরী। আজ সোমবার (১৪ ডিসেম্বর) ফেসবুক কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলার গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে এই আদেশ দেন।

মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে আগামী ৯ মার্চ। সে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। ওই ডোমেইন ব্যবহারের ওপর কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না- আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের সেই ব্যাখ্যা দিতে বলেছেন বিচারক।

ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী মোকছেদুল ইসলাম গত ২৩ নভেম্বর এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড এবং এসকে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিবাদীদের কাছ থেকে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয় সেখানে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করানো হয়। ওই বছরই ফেসবুক ডটকমডটবিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম।

বিটিসিএলের ওয়েবসাইটে ডোমেইন সার্চ করে দেখা গেছে, ফেসবুক ডটকমডটবিডি ডোমেইনটি ২০০৮ সালের ৭ ডিসেম্বর সক্রিয় করা হয়। এর মেয়াদ আছে আগামী বছরের ৪ ডিসেম্বর নাগাদ।

সম্প্রতি ‘ফেসবুক ডটকমডটবিডি’ ডোমেইনটি বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। ডোমেইনটির দাম ৬ মিলিয়ন মার্কিন ডলার হাঁকা হয়েছে।

এরপর ফেসবুক কর্তৃপক্ষ ডোমেইনটি বন্ধ করার জন্য উকিল নোটিস পাঠালেও তা বন্ধ না করায় মামলা দায়ের করা হয়।

ফেসবুক ডটকমডটবিডি নামের এই ডোমেইন যাতে বিবাদীরা হস্তান্তর করতে না পারে, সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে এ মামলার আর্জিতে।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬