বিষয়টি জেনেছি, সমস্যা সমাধানে কাজ চলছে: ফেসবুক

১০ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারের বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রশ্নের উত্তরে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি। যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

স্বাধীন ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারো আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও যাচ্ছে দেরিতে।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে হঠাৎ মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে অনেকের। সমস্যা বেশি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। বাংলাদেশের ব্যবহারকারীরাও অভিযোগ করছেন। অভিযোগের স্ট্যাটাসে টুইটার রীতিমতো সয়লাব হয়ে গেছে।

চলতি বছর এর আগেও ফেসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রতিবারই ফেসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়।

এদিকে ব্রিটেনের ডেইলি মিররের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ব্রিটেন ও ইউরোপজুড়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিম ইউরোপে এর বেশি প্রভাব পড়েছে। এখনো এর কারণ জানা যায়নি। ৮০ শতাংশ ব্যবহারকারী বলছেন তারা ম্যাসেজ পাচ্ছেন না এবং ২০ শতাংশ বলছেন তারা লগইনই করতে পারছেন না।

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬