অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করার উপায়

০৯ ডিসেম্বর ২০২০, ০১:০৬ PM

© ফাইল ফটো

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারে বিপুল পরিমাণ স্টোরেজ মিডিয়া ফাইলে নষ্ট হয়। বিশেষ করে উৎসবের সময় মানুষের মেসেজে ফোনের স্টোরেজ ভরতে শুরু করে।

আপনার ফোন ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ মেসেজে ভর্তি হয়ে থাকলে আপনি সঠিক প্রতিবেদনে পৌঁছেছেন। অ্যানড্রয়েড ফোনে স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে কীভাবে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিলিট করবেন দেখে নিন।

এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনে কীভাবে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলিট করা সম্ভব তা দেখে নেব। এছাড়াও হোয়াটসঅ্যাপের স্টেবল বিল্ডে এই টিউটোরিয়াল কাজ করবে। তাই হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারের প্রয়োজন নেই।

স্টেপ ১: হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে ৩ ডট মেনুতে ট্যাপ করুন। এখানে আপনি 'সেটিংস' অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে 'স্টোরেজ অ্যান্ড ডেটা' সিলেক্ট করুন।

স্টেপ ২: এখানে 'ম্যানেজ স্টোরেজ' অপশন দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ স্টোরেজের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে বার বার ফরওয়ার্ড করা মেসেজ খোঁজার জন্য থাকবে একটি অপশন। এইভাবে আপনি একই মেসেজ বারবার এসে থাকলে সহজেই খুঁজে পাবেন।

স্টেপ ৩: এবার মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করতে প্রেস করে হোল্ড করুন। একসঙ্গে সব ডিলিট করতে 'সিলেক্ট অল' করে 'ডিলিট' করে দিন।

স্টেপ ৪: এবার 'লার্জার দ্যান ৫এমবি' সিলেক্ট করুন। এই ভাবে ৫এমবির বেশি সাইজের মিডিয়া ফাইল খুঁজে ডিলিট করতে পারবেন।

স্টেপ ৫: এছাড়াও চাইলে আপনি নির্দিষ্ট কোনো চ্যাটে ঢুকে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬