লোডশেডিংয়ে ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে প্রবেশে সমস্যা

০৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ PM

© সংগৃহীত

সার্ভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে দিনভর সমস্যা ছিল। আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মগবাজারে বিটিসিএলের ইনভার্টারে বৈদ্যুতিক গোলযোগের পর সন্ধ্যা ৭টার দিকে গুরুত্বপূর্ণ বেশকিছু ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।

সরকারি ওয়েবসাইটগুলো সরকারি সংস্থা বিটিসিএলের ডটবিডি ডটগভ (.bd.gov) ডোমেইন দ্বারা পরিচালিত হয়। মগবাজারের বিটিসিএল কার্যালয় থেকে সার্ভার পরিচালিত হয়। সরকারের এটুআই সরকারি ওয়েবসাইটগুলোর কারিগরি দিক তদারকি করে থাকে।

সন্ধ্যা ৭টার দিকেও জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পাওয়ার রিজেনারেটের কাজ চলছে, দ্রুতই সমস্যা কেটে যাবে।

বিটিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, মগবাজারে বিটিসিএলের সার্ভারে বিদ্যুৎ গোলযোগ দেখা যাওয়ায় ওয়েবসাইটগুলো সাময়িক সমস্যা ছিল। এখন ঠিক করা হয়েছে। সাইটগুলো এখন চালু হবে।

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬