বাবুগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদযাপন

০১ ডিসেম্বর ২০২০, ১২:০৬ AM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন © টিডিসি ফটো

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ বিজ্ঞানমেলা ২০২০ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আখতার, বাবুগঞ্জ সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক রনজিৎ বাড়ৈ, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল জাফর শিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুগঞ্জ সরকারি পাইলট বিদ্যালয়, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়, রহমতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ বিশ^বিদ্যায় কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে ১০ টি স্টল দিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রদর্শন করে।

মেলায় অংশগ্রহণকারীরা তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬