আমেরিকাতেও মোবাইল রপ্তানি করছি: মোস্তাফা জব্বার

১৫ নভেম্বর ২০২০, ১০:৩২ PM
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার © ফাইল ফটো

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা আমেরিকাতেও মোবাইলসেট রপ্তানি করছি। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করছি। সৌদিআরবে আইওটি ডিভাইস রপ্তানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছে বাংলাদেশ।

আজ রবিবার টঙ্গীতে ফাইভ স্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের চাহিদার শতকরা ৬০ শতাংশ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

মোস্তাফা জব্বার বলেন, চাহিদার ৬০ শতাংশ মোবাইলফোন দেশীয় কারখানায় উৎপাদিত হচ্ছে। আমদানি নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলফোনসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস বিশেষ করে স্মার্টফোন মানুষের জীবন যাত্রায় শ্বাস-প্রশ্বাসের মতো অপরিহার্য। ১৯৬৪ সালে আইবিএম কম্পিউটারে যা করা যেতো স্মার্টফোনে এখন তার চাইতে হাজার গুণ বেশি কিছু করা হচ্ছে।

তিনি বলেন, ফোরজি মোবাইল নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের কার্যক্রম চলছে। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার ফলে আমাদের সন্তানেরা রোবটও উৎপাদন করবে এবং বিদেশে তা রপ্তানি করবে এবং সেদিন বেশি দূরে নয়।

ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলো দ্বিতীয় শ্রেণির ছাত্…
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননের ৫৩টি গ্রাম খালি করে দিতে বলল ইসরায়েল
  • ০২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ, ভারতের তেলের ভাণ্ডার কি শেষ হওয়ার পথে?
  • ০২ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬