মেসেঞ্জারে চালু হলো ‘ভ্যানিস মোড’

১৫ নভেম্বর ২০২০, ১২:২১ PM
মেসেঞ্জারে ভ্যানিস মোড চালু

মেসেঞ্জারে ভ্যানিস মোড চালু © ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে কোনো বার্তা একবার পড়ার পর এবং চ্যাট ছেড়ে বের হওয়ার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে ফেসবুক মেসেঞ্জারে চালু হয়েছে এ সংক্রিয় সিস্টেম। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারে ‘ভ্যানিস মোড’ নামে ওই অপশনটি চালু করলেই তা কাজ করবে। গত ১২ নভেম্বর এটি চালু করেছে ফেসবুক। এর ফলে মন খুলে কথা বলা যাবে মেসেঞ্জারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হয়েছে। ক্রমান্বয়ে সব দেশেই তা চালু করা হবে। ভ্যানিস মোড থেকে চাইলে ফেসবুক ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো নিয়মিত চ্যাটেও ফিরতে পারবেন।

জানা গেছে, খুব সহজেই ব্যবহারকারীরা এটি চালু করতে পারবেন। এর ফলে ব্যবহারীর গোপন আলাপ সয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপও এরকম অপশন চালু করেছে।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি হতে পারে আজ
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্প…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬