ফেসবুকে বন্ধ থাকছে সব রাজনৈতিক বিজ্ঞাপন

১৪ নভেম্বর ২০২০, ১০:৫৩ AM
ফেসবুক

ফেসবুক © ফাইল ফটো

আগামী এক মাসের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্মে সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনলাইনে অনেক ভুল তথ্য প্রচার করা হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন আপাতত বন্ধ রেখেছে। ফেসবুক বিজ্ঞাপনদাতাদের বলেছিল, এ নিষেধাজ্ঞা আরও এক মাস স্থায়ী হবে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের বৈধতার চ্যালেঞ্জ অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে এ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নির্বাচনের ভুল তথ্য রোধ করার জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে, যেমন- ফেসবুকের লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সংস্থাটি।

বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬