গুগলে ছবি রাখলে টাকা দিতে হবে

১২ নভেম্বর ২০২০, ০৭:০৭ PM
লোগো

লোগো

স্মার্টফোনে বেশি জায়গা না থাকলে ছবি রাখার নির্ভরযোগ্য জায়গা হচ্ছে গুগল ফটোজ। সেখানে ছবি রেখে দেয়া যায়। তবে বিনামূল্যে আনলিমিটেড ছবি ব্যাকআপের সুবিধা তুলে নিচ্ছে গুগল। তবে গুগল ওয়ান নামক সেবা থেকে ছবি রাখার স্টোরেজ কিনতে পারবে ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানায়, আগামী বছরের জুনের শুরুতে এ নিয়ম চালু করতে যাচ্ছে টেক জায়ান্টটি। এ সময় থেকে উচ্চমানসম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। বিষয়টি জানিয়ে ই-মেইল ব্যবহারকারী সবার কাছে আনুষ্ঠানিক মেইল পাঠাতে শুরু করেছে গুগল।

কোম্পানিটি জানায়, ‘অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের যে ১৫ জিবি স্টোরেজ দেয়া হয়, ফটোজ অ্যাপে আপলোড করা যেকোনো ছবি তার হিসাবের মধ্যে ধরা হবে।’ এর বাইরে ছবি ও ভিডিও ব্যাকআপ রাখতে আলাদা স্টোরেজ বা জায়গা কিনতে হবে। গুগল ড্রাইভ ও জিমেইলে তথ্য রাখার ক্ষেত্রে এভাবেই হিসাব করা হয়।

তবে সুখবর হচ্ছে, ২০২১ সালের ১ জুনের আগ পর্যন্ত বিনামূল্যে যত ইচ্ছা ছবি রাখা যাবে গুগল ফটোজে। এই সময়ের আগে ব্যবহারকারীরা অন্যত্র ছবি সরিয়ে নেয়ারও সুযোগ পাবেন। গুগল বলছে, ‘নতুন এ নিয়ম চালুর বিষয়টি ব্যবহারকারীদের আগেভাগেই জানানো হচ্ছে, যাতে পরিবর্তনের বিষয়ে তারা নিজেদের মানিয়ে নিতে পারেন।’

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি হতে পারে আজ
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্প…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬