বদলে গেল ফেসবুক মেসেঞ্জার

১৭ অক্টোবর ২০২০, ১২:৫৫ PM
ফেসবুক মেসেঞ্জারের লোগো

ফেসবুক মেসেঞ্জারের লোগো © ফাইল ফটো

এবার নতুন রূপে আত্মপ্রকাশ করল সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বর্তমানে গৃহবন্দি মানুষদের যোগাযোগের একমাত্র উপায় সেই সোশ্যাল মিডিয়া। এবার ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত হল ফেসবুক মেসেঞ্জারে। সঙ্গে পাল্টে গেল লোগোও।

সম্প্রতি ফেসবুকের তরফ থেকে মেসেঞ্জারের যে নতুন লোগোটি প্রকাশিত হয়েছে, সেটি আর আগের মতো কেবল নীল রঙয়ের নয়, তাতে কিছুটা গোলাপি রঙও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারও।

এই প্রসঙ্গে বিবৃতিও দিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি। আসলে ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতিকে এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই মেসেঞ্জারের এই নতুন লোগো।

ইতিমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও এসে গেছে। এছাড়া যুক্ত হবে লাভ অ্যান্ড টাই-ডাই নামে বিশেষ এক ভালবাসার থিমও। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। যুক্ত করা হয়েছে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার ফেসবুক মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা।

অর্থাৎ এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উল্টোদিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে মুছে যাবে।

ট্যাগ: ফেসবুক
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি হতে পারে আজ
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্প…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬