মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

১৬ অক্টোবর ২০২০, ১০:৫২ AM
মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত © সংগৃহীত

মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাসের অত্যাধুনিক একটি সাবমেরিন উপহার দিচ্ছে ভারত। এর ফলে এটাই মিয়ানমারের প্রথম ডুবোজাহাজ হবে বলে বৃহস্পতিবার জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে অনুরাগ শ্রীবাস্তবকে মিয়ানমারের বিষয়ে প্রশ্ন করা হয়। ওই সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দু’দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য মিয়ানমারকে কিলো ক্লাসের অত্যাধুনিক মানের একটি ডুবোজাহাজ দেয়া হচ্ছে। ওই ডুবোজাহাজটির নাম আইএনএস ‘সিন্ধুবীর’। এর ফলে এটাই মিয়ানমার নৌবাহিনীর প্রথম ডুবোজাহাজ হবে।

তিনি বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করবে। প্রতিবেশী দেশের সামর্থ ও শক্তি বাড়িয়ে এশিয়ার এই অঞ্চলের সবাইকে নিরাপত্তা দেয়াই আমাদের লক্ষ্য।

জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬