গুগলের ভিডিও কলে ‘গ্রুপ স্টাডির’ সুযোগ

১০ অক্টোবর ২০২০, ০২:৫৮ PM
‘ব্রেকআউট রুমস’ নামের নতুন একটি ফিচার এনেছে গুগল মিট

‘ব্রেকআউট রুমস’ নামের নতুন একটি ফিচার এনেছে গুগল মিট © সংগৃহীত

ভিডিও কলে একই সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষকদের পাশাপাশি অনেক শিক্ষার্থীও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এবার এই সমস্যা সমাধানের জন্য দলভিত্তিক আলোচনার সুযোগ দিতে ‘ব্রেকআউট রুমস’ নামের নতুন একটি ফিচার এনেছে গুগল মিট।

গুগল জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ভিডিও কলে থাকা অবস্থায় শিক্ষার্থীরা ছোট-ছোট দলে ভাগ হতে পারবেন। এই মুহূর্তে ফিচারটি বিশেষ পেইড গ্রাহকেরা পাচ্ছে না। বছরের শেষ দিকে অন্য ব্যবহারকারীরাও পাবেন। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় এই ধরনের একটি ফিচারের জন্য অনেক অনুরোধ এসেছে তাদের কাছে।

কল ক্রিয়েটর সর্বোচ্চ ১০০টি ব্রেকআউট রুম করতে পারবেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন রুমে ছড়িয়ে যেতে পারবেন। আয়োজক তাকে ম্যানুয়ালি মুভ করাবে। মডারেটররা এক রুম থেকে আরেক রুমে জাম্প করতে পারবেন।

ফিচারটি সব ‘এন্টারপ্রাইজ ফর এডুকেশন কাস্টমারের’ ডিভাইসে দ্রুত যাবে। করোনার দিনগুলোতে ভার্চুয়াল আলাপচারিতার চাহিদা বাড়তে থাকায় গুগল তাদের মিট ভিডিও কলে কয়েক মাস ধরে নতুন-নতুন ফিচার যোগ করছে।

জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬