অনলাইন বুলিং রোধে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

০৭ অক্টোবর ২০২০, ১২:৩৯ PM
ইনস্টাগ্রাম ব্যবহার

ইনস্টাগ্রাম ব্যবহার

স্বয়ংক্রিয়ভাবে অনলাইন বুলিং অপসারণ শুরু করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এজন্য কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, পুরোনো ব্যবহারকারীরা যেসব বুলিং ব্যবহার করেছে তার সাথে মিলে যায় এমন বুলিংগুলোই স্বয়ংক্রিয়ভাবে মুছে দেবে ইনস্টাগ্রাম।

এছাড়া যেসব মন্তব্য হুমকি বা হয়রানি করার জন্য ব্যবহার হয়েছে সেগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপসারণ করা হবে। মঙ্গলবার( ৬ অক্টোবর) ইনস্টাগ্রাম অ্যাপসের দশম জন্মদিন উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

দুই বছর আগে অ্যাডাম মোসেসি, অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছর ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি "Restrict" নামে একটি নতুন ফিচার তৈরি করে। এটি ব্যবহারের মাধ্যমে একজন ব্যবহারকারী তার পোষ্টটি দৃশ্যমান সীমাবন্ধ করতে পারবে। ইনস্টাগ্রাম আরও জানিয়েছে, ব্যবহারকারী যদি অতিরিক্ত কমেন্ট করে তাহলে এটাও একটা বুলিং এর অংশ।

ফলে তাকেও সতর্ক করে দেওয়া হবে এবং ব্যবহারকারীর একাউন্টটা ডিলিটও হয়ে যেতে পারে। ইনস্ট্রাগ্রামের মত একই পথে হাটতে চলেছে টুইটারও।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি হতে পারে আজ
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্প…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬