অবৈধ স্মার্টফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন কবে দেবে বিটিআরসি

২১ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬ PM
অবৈধ স্মার্টফোন আমদানি বন্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি

অবৈধ স্মার্টফোন আমদানি বন্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি © ফাইল ফটো

স্মার্টফোন কেনার আগে আইএমইআই যাচাই করে বৈধতা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ মোবাইল ফোন আমদানি রোধে এ উদ্যোগ নিয়েছে কমিশন। এ ছাড়া গ্রাহকদের ফোন কেনার রসিদ সংগ্রহেরও অনুরোধ করা হয়েছে।

এক নোটিশের মাধ্যমে এ অনুরোধ জানিয়েছে বিটিআরসি। এতে বলা হয়েছে, গ্রাহকরা হ্যান্ডসেট থেকে *#০৬# ডায়াল করে ১৫ অঙ্কের আইএমইআই নম্বর পাবেন।

বৈধতা পরীক্ষা করতে আইএমইআই নম্বরটি (উদাহরণ: কেওয়াইডি ১২৩৪৫৬৭৮৯০১২৩৪৫) লিখে ১৬০০২ নম্বরে এসএমএস করতে হবে।

ফিরতি এসএমএসে হ্যান্ডসেটটি বৈধভাবে আমদানি কিনা জানিয়ে দেয়া হবে। ভুয়া বা ক্লোন আইএমইআই থাকা ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে শনাক্ত করে সেটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬