৫ কোম্পানির দুধ উৎপাদন-বিপণনে বাধা নেই

২০ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮ PM

© সংগৃহীত

প্রাণসহ পাঁচটি পাস্তুরিত দুধ কোম্পানির উৎপাদন, সরবরাহ, সংগ্রহ ও বিপণনে হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর ফলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্সপ্রাপ্ত পাঁচটি কোম্পানির দুধ উৎপাদন-বিপণনে বাধা থাকল না। রোববার (২০ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রাণসহ অন্যদের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে আজ প্রাণ ডেইরির পক্ষে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ গণমাধ্যমকে বলেন, প্রাণ ডেইরি, আফতাব মিল্কসহ পাঁচটি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন বা বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ।

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬
‘যদি ঢাবির শিক্ষার্থী হতাম’—চবি ছাত্রদল সাধারণ সম্পাদকের আক…
  • ১৪ আগস্ট ২০২৬
সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
টেস্টের পর সময় কমছে এবার— জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএস…
  • ১৪ আগস্ট ২০২৬