আজ ঊনিশ নয় বিশ তারিখ!

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৪ PM

‘হুজুগে বাঙালি’ অথবা ‘গুজবে বাঙালি’- দুটোই বাঙালির সাথে সমানতালে যায়। বাঙালি গুজবে কান দিয়ে বিশ্বাস করতে যেমন পটু; তেমনি হুজুগেও মাতে মাতোয়ারা হয়ে। দেশের স্যোশাল মিডিয়াপ্রাঙ্গণ ফেসবুকে আজ সেই হুজুগে শামিল হলো নতুন আরেকটি স্ট্যাটাস— ‘আজ ঊনিশ নয় বিশ তারিখ!’

ইনিয়া জাফরিন নামে এক ফেসবুকার লিখেছেন, ‌আজ তো উনিশ তারিখ। কিন্তু সবাই বলছে বিশ তারিখ, কেন?’ সাইফুল ইসলাম লিখেছেন, ‘আজ উনিশ নয় বিশ তারিখ। লিজেন্ডরা বুঝে নিবেন ঠিকই।’ উত্তর মিলেছে কমেন্টে। সাজন নামে একজনের মন্তব্য, উনিশ-নয়-বিশ অর্থ্যাৎ আজ ১৯/৯/২০ তারিখ।

প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘একটি তুলসী গাছের কাহিনী’তে ‘মোদাব্বের’ নামক হুজুগে বাঙালি চরিত্র এবং নাগরিক কবি শামসুর রাহমানের ‘পণ্ডশ্রম’ কবিতায় ‘কান নিয়েছে চিলে’-এ কথা শুনে চিলের পেছনে পেছনে দৌড়ানো বাঙালির ইতিহাস পুরনো।

তারপরও বলতে হয়, সময় পাল্টেছে। তথ্য-প্রযুক্তির প্রভূত উন্নয়ন ঘটেছে, মুহূর্তেই যেকোনো ইস্যু ছড়িয়ে পড়ছে বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। তথ্য-প্রযুক্তির ডানায় ভর করে বাঙালির এই হুজুগপ্রীতি যখন গুজবে রূপ নেয়, সমস্যা হয়ে দাঁড়ায় তখনই।

ট্যাগ: ফেসবুক
জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬