কাল থেকে যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধ

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৯ PM

© সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামীকাল রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় দুটি চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাট। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপটি জরুরি ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর।

আমেরিকার বাণিজ্য সচিব উইলবার রস এক বিবৃতিতে জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টি এই অ্যাপগুলোর মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতিকে বিপজ্জনক অবস্থায় ফেলতে চাইছে৷ ফলে নিষিদ্ধ করা ছাড়া উপায় ছিল না।

প্রযুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এমনকী, টিকটককে আমেরিকার সংস্থার কাছে বিক্রির চেষ্টাও চালিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প গত মাসে টিকটক ও উইচ্যাট নিয়ে দুটি নির্বাহী আদেশে সই করেছিলেন। সেখানে বলা হয়েছিল ২০ সেপ্টেম্বরের মধ্যে কোনো মার্কিন সংস্থার কাছে এই দুটি চীনা অ্যাপ বিক্রি করা না হলে নিষিদ্ধ করা হবে।

এ বিষয়ে অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরের দুই কর্ণধার অ্যাপল ও গুগল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, ‘তারা এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করছেন, এবং প্রশাসনের সিদ্ধান্তে হতাশ হয়েছেন’।

টিকটক জানায়, আমাদের দশ কোটি মার্কিন ব্যবহারকারীর কমিউনিটি টিকটক ভালোবাসেন, কারণ এটি বিনোদন, মতপ্রকাশ এবং সংযোগের একটি স্থান। আমাদের প্ল্যাটফর্মের নির্মাতাদের ক্যারিয়ারে অর্থ ও পরিবারে খুশি নিয়ে আসার জন্য কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমরা তাদের গোপনতা এবং সুরক্ষা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি …
  • ২৯ জুন ২০২৬
ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬