ফেসবুকে নতুন ফিচার 'অ্যাভাটার' ব্যবহার করবেন যেভাবে

১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ PM

© ফাইল ফটো

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করেছে অ্যানিমেশন ফিচার ‘অ্যাভাটার’। অর্থাৎ এর মাধ্যমে নিজের চেহারার মতোই ইমোজি তৈরি করা যায়। শুধু তাই নয় রি করা সেই ইমুজি দিয়ে বিভিন্ন ভঙ্গিতে ব্যবহার করা যায় ফেসবুকের কমেন্ট, স্টোরিজ কিংবা মেসেঞ্জারে। নতুন এই ট্রেন্ডে মজেছেন ফেসবুক ব্যবহারকারীরা।

গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাভাটার ব্যবহার করে নানা রকম পোস্ট দিচ্ছেন দেশের ফেসবুক ব্যবহারকারীরা।

এর আগে এই ফিচার মার্কিন ব্যবহারকারীদের জন্য চালু হলেও এদেশে চালু হয়েছে সম্প্রতি। এর পরপরই নিজেদের অ্যাভাটার সংস্করণ তৈরি করে পোস্ট করছেন ব্যবহারকারীরা। অনেকেই নতুন ফিচারটি ব্যবহার করে নিজের মতো করে অ্যাভাটর তৈরি করছেন।

এছাড়া নিউজফিড দেখে বলা যেতে পারে, বেশ জনপ্রিয়তাও পেয়েছে। সুবিধাটি অনেকটা স্ন্যাপচ্যাটের ‘বিটমোজি’ এবং অ্যাপলের ‘মিমোজি’র মতো।

যেভাবে অ্যাভাটার তৈরি করবেন

প্রথমে অ্যাভাটার পোস্ট করা কারও ছবির নিচের ‘ট্রাই ইট’ বোতামে ক্লিক করুন। আবার ফেসবুকের যেকোনো কমেন্ট বক্সে গিয়ে স্টিকারেও ক্লিক করতে পারেন। এর পর ফেসবুক অ্যাপ হালনাগাদ করা থাকলে ‘মেক ইওর অ্যাভাটার’ নামের অপশন পাবেন। সেটি নির্বাচন করার পর বেশ কয়েকটি ধাপে অ্যাভাটার তৈরি করতে পারবেন ব্যবহারকারী।

নারী বা পুরুষ নির্বাচনের অপশন নেই। এর বদলে আপনাকে চেহারার বিভিন্ন বৈশিষ্ট্য ঠিক করে দিতে হবে। শুরুতেই রয়েছে ত্বকের রং নির্বাচন। এরপর চুলের ধাঁচ ও রং, চোখ ও নাকের গড়ন, চশমা, ইত্যাদি ঠিক করার অপশন। অল্পবিস্তর মেকআপের সুযোগও আছে। আর পোশাকে বৈচিত্র্য আনার সুবিধাও থাকবে ভবিষ্যতে।

ধারেকাছে আয়না না থাকলে কিংবা নিজের চেহারা ভুলে গেলে ওপরের দিক থেকে ক্যামেরা অপশন চালু করে নিজের চেহারা দেখে নিতে পারেন। নিজের চেহারা এবং অ্যাভাটার পাশাপাশি দেখতে পাবেন।

সব ঠিক করে দেওয়ার পর ‘ডান’ বোতাম চাপুন। পরবর্তী সময়ে সেটি বদলানোর সুযোগও পাবেন।

ট্যাগ: ফেসবুক
সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী 
  • ১৪ অক্টোবর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬