কল রিসিভের আগেই নাম জানাবে গুগল!

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ AM

© ফাইল ফটো

বিভিন্ন কোম্পানি বার বার গ্রাহককে ফোন দিয়ে নিজেদের প্রচারণা করে থাকে। আর বার বার এত ফোনে অনেক সময় বিরক্ত হয়ে থাকে গ্রাহকরা। যার কারণে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কল রিসিভ করা হয় না। হাতছাড়া হয়ে যায় এসব কল। এমন সমস্যা সমাধানে গুগল ‘ভেরিফাইড কলস’ নামের নতুন একটি ফিচার এনেছে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের আপডেট নিলে কোনো কোম্পানি থেকে কল আসলে তাদের নাম, চেকমার্ক, লোগো এবং নম্বর ভেসে উঠবে। এই তালিকায় বিমান কোম্পানি থেকে শুরু করে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের পর্যন্ত নাম থাকবে।

তবে বিশেষ এই সুবিধা পেতে Google Phone অ্যাপ গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। শিগগিরই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে, যেখানে Verified Calls ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

প্রাথমিকভাবে ভারত, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ফিচারটি পাবেন। ধীরে ধীরে যাবে অন্য দেশে।

ভুয়া ফোন এড়িয়ে চলতে, বা কে ফোন করছে তা জানতে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীই ট্রু-কলার অ্যাপটি ব্যবহার করেন। সেখানে শুধু কলারের নামই নয় আরও বিভিন্ন তথ্য পাওয়া যায়।

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী 
  • ১৪ অক্টোবর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬