দেশের বাজারে এলো অপো এফ১৭ প্রো, দাম ২৮ হাজার

১০ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৫ PM

© সংগৃহীত

স্মার্টফোন ফটোগ্রাফির অনন্য অভিজ্ঞতার জন্য সুপরিচিত গ্লোবাল ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো অপো এফ১৭ প্রো। পাশাপাশি ব্র্যান্ডটি বহু প্রতীক্ষিত অপো ওয়াচও লঞ্চ করেছে। বুধবার একটি অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে এফ১৭ প্রো ও অপো ওয়াচ লঞ্চ করা হয়।

অপো এফ১৭ প্রোর পণ্যদূত অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সাথে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপোর ডেপুটি ডিরেক্টর আইয়োনো লিউ। অপো এফ১৭ প্রোর মূল্য ২৭,৯৯০ টাকা এবং অপো ওয়াচের ৪১মিমি ও ৪৬মিমি ভ্যারিয়েন্ট মূল্য যথাক্রমে ২২,৯৯০ টাকা ও ৩২,৯৯০ টাকা।

অপো জানায়, ২০২০ সালের সবচেয়ে স্লিক স্মার্টফোন এফ১৭ প্রোতে আছে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ডুয়েল পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা সমন্বিত ছয়টি এআই পোর্ট্রেট ক্যামেরা। যার ফলে আরো সহজে পোর্ট্রেট ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার ভিডিও স্টেবিলাইজেশনও পাওয়া যাবে। এআই কালার পোর্ট্রেট এবং ডুয়েল লেন্স বোকেহর সাহায্যে শহুরে রাস্তায় কিংবা ভ্রমণে তোলা যাবে নান্দনিক পোর্ট্রেট।

এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০-এর ব্যবহারে মুখের সকল ডিটেইলস চমৎকারভাবে ধরা পড়বে। অনায়াসেই রাতের ছবি তুলতে সাহায্য করবে এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট এবং এআই সুপার নাইট পোর্ট্রেট মোডের উন্নত লো-লাইট এইচডিআর অ্যালগরিদম।

ভিডিও উৎসাহীদের স্থিতিশীল, পরিষ্কার এবং শার্প ভিডিও ধারণে বিশেষ ভূমিকা রাখবে আল্ট্রা-স্টেডি ভিডিও মোড। অপো এফ১৭ প্রোতে আছে ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। দুটি চোখ ধাঁধানো রঙ ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাকের এফ১৭ প্রোতে আরো আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যা মাত্র এক ঘন্টার মধ্যে ফোনটির ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে সম্পূর্ণ চার্জ করতে পারে।

আবাসিক হোটেলে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, নেপথ্যে পারিবারিক…
  • ১৪ আগস্ট ২০২৬
চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬