শিক্ষার্থীরা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট পাবেন যেভাবে

১০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। কীভাবে এই সুবিধা পাওয়া যাবে তাও জানিয়ে দিয়েছে সরকারি মোবাইল কোম্পানিটি।

এরমাধ্যমে ফ্রি অনলাইন ক্লাসের সুবিধা চালু হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। বুধবার টেলিটকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ফেসবুকে দেওয়া এক মন্ত্রী লেখেন, ‘স্বপ্ন দেখেছিলাম দেশের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য বিনামূল্যে ইন্টারনেট পাবে। সেই স্বপ্ন প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে। ধন্যবাদ ইউজিসি ও টেলিটক।’

শিক্ষার্থীরা ইউজিসির প্লাটফর্ম বিডিরেনের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে অনলাইনে ফ্রি ক্লাস করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষকরা বিডিরেনের ফ্রি জুম ক্লাসের লিংক শিক্ষার্থীদেরকে দেবেন। সকল টেলিটক সিম থেকে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য শিক্ষার্থীর ন্যূনতম ডাটা ব্যালান্স থাকতে হবে।

অবশ্য বিডিরেন প্ল্যাটফর্মে যুক্ত থাকলে ডাটা চার্জ করা হবে না। তবে শিক্ষার্থীরা প্রতিমাসে ১০০ টাকা রিচার্জ করে এই সুবিধা পাবেন। রিচার্জ করা টাকা মূল একাউন্টে জমা হবে। ওই টাকা ভয়েস কল ও ডাটার জন্য খরচ করা যাবে। অব্যবহৃত টাকা পরর রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে ও ন্যূনতন ডাটা না থাকলে সুবিধা ভোগ করা যাবে না।

গত ২ সেপ্টেম্বর ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ দেবে টেলিটক। ইউজিসি পরিচালিত বিডিরেন ব্যবহারকারী সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাটি পাবে।

সুবিধাটি পেতে নিচের বিজ্ঞপ্তিতি দেখুন-

টেলিটকের বিজ্ঞপ্তি
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রথম দেখায় মনে হয়েছিল মায়ের শোক, কিন্তু ঘটনা আরো গভীরে
  • ১৪ অক্টোবর ২০২৬
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশত…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আহ্বান রাষ্ট্রপতির
  • ১৪ অক্টোবর ২০২৬