ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন

০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৯ PM

© সংগৃহীত

ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেপ্টেম্বর মাস জুড়েই এই মেলা চলবে। শিশু-কিশোর ও তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্ধুদ্ধ করতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।

অনলাইন প্লাটফর্মে আয়োজিত এই মেলায় বিজ্ঞান বিষয়ক কাজের প্রজেক্ট জমা দেয়া যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এজন্য বয়সভিত্তিক তিনটি গ্রুপ করা হয়েছে।

‘ক’ (৯-১২ বছর) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ‘খ’ (১৩-১৭ বছর) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা এবং চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) দিতে হবে। আর ‘গ’ (১৮ বছর ও তদূর্ধ্ব) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা এবং চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) অথবা ডকুমেন্টারি (সর্বোচ্চ ১৫ মিনিট) দিতে হবে।

বিস্তারিত জানতে https://www.facebook.com/zrf.org/ এই লিঙ্কে প্রবেশ করতে ফাউন্ডেশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। প্রত্যেক শাখার বিজয়ীদের সনদসহ আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হবে।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬