১ ঘন্টায় ফুল চার্জ হবে অপোর এফ১৭ প্রো

০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ PM

© টিডিসি ফটো

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর এফ সিরিজের প্রতিটি ফোনই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় এ সিরিজের সর্বশেষ সংযোজন– এফ১৭ প্রো বাজারে নিয়ে আসছে কোম্পানিটি।

অপো জানিয়েছে, স্মার্টফোন উপভোগ করার সুযোগ বাড়াতে অপো এফ১৭ প্রোতে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যার মাধ্যমে এক ঘন্টার মধ্যেই এ ফোন সম্পূর্ণভাবে চার্জ করা যাবে।

ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ এর মাধ্যমে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে এফ১৭ প্রোতে পাওয়া যাবে ৪ ঘন্টা টক টাইম, অথবা ১.৭ ঘন্টা ইউটিউব দেখা যাবে, কিংবা পাবজিতে একটি গেমের প্লেটাইম, অথবা ১.৯ ঘন্টা ইনস্টাগ্রাম ব্রাউজিংয়ের সুবিধা।

সর্বাধুনিক সব ফিচার এবং চমকপ্রদ ডিজাইনের ‘আল্ট্রা ফাংশন, আলটিমেট ফান’ অপো এফ১৭ প্রো অতিসম্প্রতি বাংলাদেশে অবমুক্ত করা হবে। অত্যাধুনিক ডিজাইন, ক্যামেরা সেটাপ, শক্তিশালী প্রসেসরসহ ২০২০ সালের সবচেয়ে স্লিক এই স্মার্টফোন প্রতিটি স্মার্টফোন উৎসাহীকে দেবে কাঙ্ক্ষিত পার্ফরম্যান্স।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬