কঠোর হচ্ছে ফেসবুক, নতুন নীতিমালায় যা থাকছে

০১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৪ PM

© ফাইল ফটো

বর্ণবাদ, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আর সে লক্ষ্যে চলতি বছরের অক্টোবর থেকে নীতিমালায় (Terms of Service) কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতুন নীতিমালার আওতায় আইনি জটিলতা কিংবা পরিচালনায় সমস্যা তৈরি করতে পারে এমন কনটেন্ট ফেসবুক থেকে সরিয়ে দেয়া হবে। অথবা এমন কন্টেন্টে প্রবেশাধিকার সীমিত করে দেবে তারা। ইতোমধ্যেই ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এ বিষয়ে নোটিফিকেশন পেতে শুরু করেছেন।

ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এর আওতায় ব্যবহারকারীদের কনটেন্ট, সেবা কিংবা তথ্য সরিয়ে নেওয়া হতে পারে কিংবা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হতে পারে যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে এর ফলে আইনি কিংবা পরিচালনাগত ঝামেলা এড়ানোর জন্য তা আবশ্যক।

ট্যাগ: ফেসবুক
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬