ফেসবুক আইডি হ্যাক হলে যা করবেন

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৬ AM

© ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হলে বা অন্যের দখলে চলে গেলে, তা আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কারণ হ্যাকার আপনার আইডি ব্যবহার করে যদি কোনো অপরাধ করে তবে তার দায়ভার আপনার ওপরই পড়বে। তাই আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া মাত্রই কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

১. প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।

২. এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।

৩. প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।

৪. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তবে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

৫. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তবে Need another way to authentication? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হলে আপনি সশরীরেও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে অথবা [email protected] ঠিকানায় বিস্তারিত ইমেইল করতে পারেন।

ছাড়াও, সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ইতিবাচক, নৈতিক হতে হবে:…
  • ২৮ জুন ২০২৬
সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি
  • ২৮ জুন ২০২৬
দুই মাস বেতন বন্ধ, আর্থিক সংকটে বিনা চিকিৎসায় মাদ্রাসা কর্ম…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনার ম্যাচে বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ভা…
  • ২৮ জুন ২০২৬
মানের দিক থেকে মাভাবিপ্রবি অনেক ওপরে আছে: মাভাবিপ্রবি ভিসি
  • ২৮ জুন ২০২৬
রাজধানীর চাপ কমাতে জেলা হাসপাতালগুলোকে আধুনিক করার পরিকল্পন…
  • ২৮ জুন ২০২৬