একটি ডট জুড়ে দিলেই বিজ্ঞাপন ছাড়া চলবে ইউটিউব

৩০ আগস্ট ২০২০, ০৯:৩০ AM

ইউটিউব সাইটে ভিডিও দেখার সময় কেউ যদি বিজ্ঞাপন দেখতে না চান, তাহলে আপনার জন্য রয়েছে সহজ পন্থা। রেডিটরে একজন এক্সপার্ট ইউটিউবে বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখা নিয়ে পোস্ট করতেই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

আজকাল ব্রাউজারগুলোতে বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইট দেখার ফিচারে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্রাউজার থেকে কেউ কোনো সাইটে ঢুকলে সেখানে থাকা অ্যাডসেন্সের মতো থার্ড পার্টির বিজ্ঞাপন প্রদর্শন হবে না। ব্রাউজার সেটিংস থেকে বিজ্ঞাপনগুলোকে ব্লক করে রাখা যায়। এর চেয়েও সহজ ইউটিউবের ভিডিওর বিজ্ঞাপন বন্ধ রাখা যায়!

রেডিটর এক্সপার্টের দাবি, ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখলে এ সুবিধা পাওয়া যাবে। তবে এর জন্য ইউটিউব ভিডিও লিংকের ডটকমের পরে ও স্ল্যাশের (/) আগে একটি বাড়তি ডট (.) জুড়ে দিতে হবে।

যেমন- ইউটিউব ভিডিওর লিংক যদি youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারে ডট কমের পর এভাবে একটি বাড়তি ডট দিতে হবে youtube.com./xyz ।

আর কেউ যদি কোনো ট্রিক ছাড়াই স্বাভাবিক নিয়মে বা প্রচলিত উপায়ে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে খরচা করে ইউটিউব প্রিমিয়ারে সাবস্ক্রাইব করতে হবে।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬