লাইভে এসে কেঁদে যা বললেন ই-ভ্যালির এমডি (ভিডিও)

২৯ আগস্ট ২০২০, ০৮:২৫ AM

অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেডকে নিয়ে ওঠা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেল। শুক্রবার রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন মো. রা‌সেল। এসময় তিনি এ দাবি করেন। লাইভে থাকা অবস্থায় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন মো. রাসেল। অনেকবার টিস্যু দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়।

এসময় তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা মিথ্যা। আমি জোর গলায় বলতে চাই, ব্যাবসায়িক দিক থেকে আমাদের কোনো দুর্বলতা নেই। প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের সরকারের সবগুলো জায়গায় লিখিত আবেদন দিব, যাতে ব্যবসাটা রানিং রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

যাদের বিভিন্ন পণ্য ই-ভ্যালীতে অর্ডার করা আছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের পণ্য অর্ডার আছে তাদের একটা অর্ডারও মিস হবে না। আমরা যার পণ্য তার কাছে পৌঁছে দিবো। যদি আপনারা আমাদের পাশে থাকেন এবং বিশ্বাস রাখেন, এই সাময়িক সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব।ে

এদিকে অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেড এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ও গত বুধবার ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত মঙ্গলবারই ই-ভ্যালির পণ্য কার্ডে লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬