কলেজ-বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে ওমান

২৭ আগস্ট ২০২০, ০৮:২৫ AM

ওমান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার নির্দেশনা দিয়েছে। গত ২৬ আগস্ট ওমানের বাদশাহ হাইতাম বিন তারিক এ বিষয়ে একটি রাজ নির্দেশনা জারি করেন। ওমানের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হবে। এ ছাড়া সমাজ সুরক্ষা সেবায় নিবন্ধিত কর্মীদেরও ল্যাপটপ দেওয়া হবে জানা যায়।

পরিসংখ্যান মতে, প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে। এর ১৭ শতাংশ শিক্ষার্থী উল্লিখিত সেবা পাওয়ার উপযুক্ত। প্রযুক্তিভিত্তিক শিক্ষার উন্নয়নে ওমান সরকারের এমন উদ্যোগ শিক্ষাবিদদের বেশ প্রশংসা কুড়িয়েছে।

মাস্কাটের মডার্ন কলেজ অব বিজনেস অ্যান্ড সায়েন্সের প্রধান ড. খালফান আল আসমি বলেন, ‘এমন উদ্যোগ বাদশাহর উদার দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। কম্পিউটার বা ল্যাপটপ অতি প্রয়োজনীয়, কিন্তু তা সবার জন্য সহজলভ্য নয়। আর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করা শিক্ষার্থীরা তা ক্রয়ও করতে পারে না। নিম্নবিত্ত পরিবারকে অনেক কষ্ট করতে হয় তা জোগাড় করতে। কিন্তু এখন আর তাদের এ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না।’

উল্লেখ্য, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ওমানে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, যা ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি অনলাইনভিত্তিক চলবে। নিম্নবিত্ত বলতে প্রথমত যাদের কোনো কিছুই নেই কিংবা যারা মাসে পাঁচ শ দিরহামের কম আয় করে তাদের বোঝায়। (সূত্র : দ্য ন্যাশনাল)

দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ, তিনে ওঠার অপেক্ষায় বাংলাদ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬