নতুন ব্র্যান্ড ইফেক্ট চালু করলো ‘লাইকি’

২৬ আগস্ট ২০২০, ০৪:৩৪ PM

© টিডিসি ফটো

‘কমিক বিটস্’ নামে নতুন ব্র্যান্ড ইফেক্ট চালু করলো শর্ট ভিডিও তৈরির অগ্রগামী প্ল্যাটফর্ম ‘লাইকি’। গ্রাহকদের শর্ট ভিডিওগুলো আরও আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়কভাবে তৈরী করতে নতুন এ ইফেক্ট চালু করেছে প্ল্যাটফর্মটি।

নতুন এ সংযোজনের মাধ্যমে রিয়েল টাইম আমেরিকান কমিক স্টাইল ইফেক্ট সরবরাহ করে লাইকি বিশ্বের বৃহত্তম শর্ট ভিডিও অ্যাপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এআই প্রযুক্তির সহায়তায় লাইকির নতুন কমিক ইফেক্ট ব্যবহারকারীদের মুখের বিবরণ স্পষ্টভাব ও নিখুঁতভাবে প্রকাশ করেছে।

 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আধুনিক এই নতুন ইফেক্টের সাহায্যে গ্রাহকরা তাদের লাইকি আইডি ব্যবহার করে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ফ্যাশানেবল পোস্টার তৈরী করতে পারবেন। সাধারণ ও রুচিশীল বিশেষ এই ফিচারটি ব্যবহারকারীরা একদম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। যা অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ আলাদা।

বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফা পারভিন জামান মৌসুমী, মুমতাহিনা চৌধুরী টয়া ও সালহা খানম নাদিয়া ইতিমধ্যে আধুনিক এ ইফেক্ট ব্যবহার করে ভিডিও তৈরী করেছেন। অল্প সময়ের মধ্যে আরও অনেক জনপ্রিয় তারকারা মাজাদার এ ফান ওয়াগনে যোগদান করতে চলেছে।

এছাড়াও রাশিয়া ও ইন্দোনেশিয়ার কয়েকজন তারকা আধুনিক এ ইফেক্ট ব্যবহার করে ইতিমধ্যে তাদের সৃষ্টিশীলতা প্রদর্শণ করেছেন।

লাইকির রিসার্চ ও ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) টিম নিখুঁতভাবে গবেষণার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য উপযুক্ত করে তৈরী করেছে। যাতে লাইকি গ্রাহকরা যে কোন মোবাইলে খুব নতুন ইফেক্টটি উপভোগ করতে পারে।

লাইকির মুখপাত্র বলেন, ‘কমিক সংস্কৃতিতে অত্যাধুনিক কমিক বিটস্ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা এসময়ের তরুণদের জন্য প্রযোজ্য। তরুণ ব্যবহারকারীদের অগ্রাধিকার ও তাদের সৃষ্টিশীললতাকে অনুপ্রাণিত করাই হলো আমাদের মূল লক্ষ্য। বিশ্বের অন্যান্য ব্র্যান্ডগুলো সঙ্গে সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক মডেলকে আরও বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে লাইকি।’

একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬