বেশি ট্যাব খোলা রাখলেও ‘স্লো হবে না’ ক্রোম

২৬ আগস্ট ২০২০, ০১:১৬ PM

© ফাইল ফটো

অনলাইন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার এবং আপডেট আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটি বলছে, যারা কয়েক ডজন ট্যাব খুলে কাজ করেন নতুন আপডেটে তাদের ব্রাউজার ১০ শতাংশ ফাস্ট হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রোমের পরিচালক অ্যালেক্স আইনস্টি মঙ্গলবার ব্লগপোস্টে বলেন, ‘এই সময়ে মানুষ ব্রাউজারে বেশি সময় কাটাচ্ছেন। যার কারণে একসঙ্গে অনেক ট্যাব খুলে তাদের কাজ করতে হয়। কিন্তু এতে অনেক সময় ব্রাউজারের গতি কমে যায়। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’

একই সাইটের অনেকগুলো পেজ খুলে রাখলে প্রিভিউতে সব পেজই এক রকম মনে হয়। গুগল এখানেও পরিবর্তন আনার কথা জানিয়েছে। পেজগুলোর পার্থক্য যেন সহজে বোঝা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

ব্রাউজারের সমস্যা এড়াতে নতুন আপডেট এবং ফিচার সামনের কয়েক সপ্তাহে ধীরে ধীরে প্রকাশ করা হবে।

 

সূত্র: সিএনএন

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬