পানির দামে মঙ্গলের জমি কিনলেন বাঙালি তরুণ, জুটল নাসার দলিলও

২৬ আগস্ট ২০২০, ১২:১২ PM

মঙ্গলগ্রহে জমি কিনেছেন শৌনক দাস নামে এক বাঙালি তরুণ। তিনি ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা। আরও অবাক করার বিষয় হচ্ছে, মঙ্গল গ্রহে জমি কিনেছেন লাখ টাকা নয়, প্রতি একর জমির দাম পড়েছে ভারতীয় টাকায় মাত্র তিন হাজার রুপি! খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজের।

কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্চে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। ইতোমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে নাসা। সম্প্রতি জমির দলিলও হাতে পেয়েছেন তিনি।

শৌনক বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসা। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। সব দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন শৌনক।
সূত্র: জি নিউজ

দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ, তিনে ওঠার অপেক্ষায় বাংলাদ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬