ফেসবুকের দেশীয় এজেন্ট থেকে ৭৭ লাখ টাকা আদায়

২৪ আগস্ট ২০২০, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

দেশে ফেসবুকের স্থানীয় এজেন্ট এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে মামলা করে ৭৭ লাখ টাকা ভ্যাট আদায় করেছে কর্তৃপক্ষ। গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ভ্যাট নিরীক্ষার মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইচটিটিপুলের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা ৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ কোটি ২২ লাখ টাকার বিজ্ঞাপন সংগ্রহ করেছে। এইচটিটিপুল ৭৭ লাখ টাকা জমা দিয়েছে এবং জরিমানা বাবদ ২০ হাজার টাকা জমা দিয়েছে। মামলা শেষ হবার আগেই তারা সাড়া দিয়েছে এটা ইতিবাচক।

ড. মইনুল খান বলেন, আমরা নিশ্চিত হতে চাই ভ্যাট ও ট্যাক্স সরকারের কোষাগারে জমা হবে এবং একইসাথে এখান থেকে যে টাকাটা সংগ্রহ করা হবে সেটা যেনো সঠিক উপায়ে ব্যবহার হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশে ফেসবুকের স্থানীয় এজেন্ট এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট গোযন্দা ও তদন্ত অধিদপ্তর।

জানা গেছে, এইচটিটিপুল বিশ্বের ত্রিশটি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী এজেন্ট হিসেবে কাজ করছে। মে মাস থেকে তারা ফেসবুকের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ শুরু করে। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নেয়।

দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ, তিনে ওঠার অপেক্ষায় বাংলাদ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬