মেসেঞ্জারে নতুন যেসব সুবিধা

২২ আগস্ট ২০২০, ১১:০৩ AM

© ফাইল ফটো

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম মেসেঞ্জারে নতুন কয়েকটি প্রাইভেসি সুবিধা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা পাঠানো বার্তা নিয়ন্ত্রণের সুবিধা পাবেন। এ ছাড়া মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিংস পরীক্ষা চালাবে ফেসবুক।

এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও বার্তা আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারী। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টাগ্রামে বর্তমানে চালু থাকা ফিচারের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। ডিসেম্বর নাগাদ মেসেঞ্জারে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে।

ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক। এতে অনাকাক্সিক্ষত ব্যক্তির কাছ থেকে ফেসবুকে ছবি বা বার্তা পাঠিয়ে বিব্রত করা বন্ধ হবে। ফেসবুকের পক্ষ থেকে ‘অ্যাপ লক’ ফিচারটিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। এতে মেসেঞ্জার চ্যাটে বাড়তি আরেক স্তরের নিরাপত্তা যুক্ত হবে। এ পদ্ধতিতে মেসেঞ্জার চ্যাট লক করে রাখা যাবে। মেসেঞ্জারে ঢুকতে হলে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফিচারটি এরই মধ্যে আইওএস প্ল্যাটফরমে চালু হয়েছে। শিগগির অ্যান্ড্রয়েড প্ল্যাটফরমেও এ সুবিধা যুক্ত হবে।

এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬