নোবেলের ইউটিউব চ্যানেল ব্যান, সাবস্ক্রাইবার ছিল ১৪ লাখ

০৮ আগস্ট ২০২০, ০১:১২ AM

আলোচিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়েছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’ এর রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যানের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘জনপ্রিয় সারেগামাপা খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে Noble Man এর 1.4M Subscribers এর ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হলো। কথা দিয়েছিলাম আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা আর কথা আমরা পূরণ করেই যাব ও একটি আদর্শ সাইবার স্পেস হিসেবে উপহার দিব।’ এরপর ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে। সর্বশেষ ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে।

চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬