টিকটকে ‘অশালীন’ ভিডিও প্রস্তুতকারীদের ধরতে সরকারকে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২০, ০৩:৪৩ PM

© লোগো

টিকটক অ্যাপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সব ধরনের অশালীন কনটেন্ট বা ভিডিও সরিয়ে ফেলা এবং এগুলো তৈরিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সরকারের তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগকে এ নোটিশ পাঠানো হয়। আজ বুধবার (৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে মানুষ প্রযুক্তির সব থেকে বেশি যে মাধ্যম ব্যবহার করছে সেটি হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী এবং শ্রেণি-পেশার মানুষ উল্লেখযোগ্যভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং এর মাধ্যমে মানুষ একাধারে যেমন বিভিন্ন তথ্য আদানপ্রদান করছে। তেমনি দেশ এবং বিদেশের প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সম্পর্কে তারা জানতে পারছে।

তথ্যপ্রযুক্তির যুগে মানুষ নিত্য নতুন আবিষ্কার সম্পর্কে অবগত হচ্ছে। এই বিষয়গুলো একদিকে যেমন মানুষের জীবন মানের উন্নতি সাধন করেছে, ঠিক তেমনি এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার অ্যাপের সঠিক ব্যবহার না করার কারণে সমাজের একটি বড় অংশ বিশেষত তরুণ প্রজন্ম অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে এবং এই থেকে রক্ষার জন্য আমাদের এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে।

তেমনি আমরা ইদানিং লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহৃত একটি অ্যাপ যেটিকে টিকটক অ্যাপ নামে অভিহিত করা হয় এই অ্যাপসটি মূলত একটি কনটেন্ট ক্রিয়েটার অ্যাপ। এই অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ  বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার  করার কথা। কিন্তু আমাদের দেশে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায়, এই অ্যাপটি ব্যবহার করে এমন কিছু অশ্লীল কনটেন্ট তৈরি করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আমাদের কোমলমতি শিশু-কিশোর ও যুবক শ্রেণি বিপথগামী হচ্ছে এবং নানারকম অপকর্মে জড়িয়ে পড়ছে।

নোটিশে আরও বলা হয়েছে, যেহেতু অবাধ তথ্যপ্রবাহের সুযোগে একশ্রেণির ব্যবহারকারী টিকটক অ্যাপটি ব্যবহার করে অশ্লীল ভিডিও এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে এবং যার ফলে এই ভিডিও মুহূর্তের মধ্যে লাখ লাখ শিশু-কিশোর এবং যুবক শ্রেণির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। তাই এ নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে টিকটক থেকে সব ধরনের অশালীন কনটেন্ট বা ভিডিও সরিয়ে ফেলা এবং এগুলো তৈরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬